Saturday, April 4, 2026

আপনার মুখই এখন আপনার মুখোশ

Date:

Share post:

করোনা প্রকোপ শুরু হতেই বাধ্যতামূলক হয়েছে মাস্ক এবং স্যানিটাইজার। যাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন বাজার। মাস্কও হয়ে উঠতে পারে আগামী দিনের ফ্যাশন স্টেটমেন্ট। ইতিমধ্যেই নানা ধরণের মাস্কের চাহিদা বেড়েছে বাজারে।

কিন্তু মাস্ক মুখের অনেকটা অংশই ঢেকে দেয়। ছেলেদের গোঁফের বাহার আর মেয়েদের লিপস্টিকের রং দেখার উপায় নেই তাতে। এই অবস্থার কথা মাথায় রেখে কেরলের ফোটোগ্রাফার তৈরি করলেন ‘যেমন দেখতে, তেমন মাস্ক’। মাস্কের মধ্যে ছাপা থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির মুখ। তাতে উল্টোদিকের মানুষ চিনতে পারবে সহজেই।

কেরলের কোট্টায়াম শহরের বা‌সিন্দা বিনেশ পাল। নিজের স্টুডিওতেই অর্ডার মাফিক এমন মাস্ক তৈরি করে দিচ্ছেন। একটি মাস্কের দাম ৬০ টাকা। কিন্তু হঠাৎ এমন ভাবনা কেন? বিনেশ জানান, লকডাউন শুরু হওয়ার পর একদিন মাস্ক পরে পাড়ার দোকানে যাই। কিন্তু দোকানদার আমায় চিনতে পারেননি। তখনই ঠিক করি এই সমস্যা দূর করতে হবে। স্টুডিও পার্সোনালাইজ টি-শার্ট, কফি মগ ছাপার পাশাপাশি মাস্ক তৈরি শুরু করি।” বিনেশ জানিয়েছেন একটা মাস্ক তৈরি করতে সময় লাগছে ১৫ মিনিট। ইতিমধ্যেই তিন হাজার মাস্ক বানিয়ে ডেলিভারি করেছেন। এখনও হাজার পাঁচেক অর্ডার রয়েছে। শুধু একটাই শর্ত বিনেশের হাসি মুখে ছবি দিতে হবে। তবেই মাস্ক বানাবেন তিনি।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...