Friday, June 12, 2026

শামির সঙ্গে টপলেস ছবি পোস্ট হাসিনের, তবে কি নয়া মোড় তাঁদের সম্পর্কের?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামির সঙ্গে তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ নতুন কিছু নয়। তাদের সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই। তাদের সম্পর্কের বিবাদের কথা নিয়ে একসময় তোলপাড় হয়েছিল ভারতীয় ক্রিকেট মহল থেকে সারা দেশ জুড়ে। তাঁদের ঝামেলা গড়িয়েছে আদালত পর্যন্ত। এত কিছু হওয়ার পরেও এই হাসিন শামির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল একটি ছবি।

শামির সঙ্গে টপলেস অবস্থায় অন্তরঙ্গ ছবি পোস্ট করে পুরনো বিতর্ক খুঁচিয়ে তুলেলেন হাসিন জাহান। ছবি শেয়ার করলেও, তাদের সম্পর্কের যে কোনও উন্নতি হয়নি তা পোস্টে কমেন্টের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন হাসিন। ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কাল তুই কিছুই ছিলিস না তাই আমি পবিত্র ছিলাম। আজ তুই কিছু হয়ে গিয়েছিস, তাই আমি অপবিত্র হয়ে গেলাম। মিথ্যার বোরখা দিয়ে প্রকাশ্য সত্যিটাকে ঢেকে ফেলতে পারবি না। কুমিরের কান্না খুব কম দিনই বাঁচাতে পারবে।’ সঙ্গে হাসিন যোগ করেন, ‘ক্রিকেটার শামির সঙ্গে ছবির মডেল হাসিন জাহান।’

 

কিন্তু হঠাৎ কেন এই পোস্ট করলেন হাসিন তা নিয়েই উঠছে প্রশ্ন। আপাতত দেখা যাক এই পোস্টের ফলে কোনও বিবাদ সৃষ্টি হয় কিনা। পাল্টা কোনও প্রতিক্রিয়া মহম্মদ শামি বা তার পরিবারের তরফ থেকে আসে কিনা সেটাই দেখার।

Related articles

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...

বেলডাঙা মামলায় তদন্তে NIA-ই! আগের আমলের মামলা প্রত্যাহার করল বিজেপি সরকার

বেলডাঙা মামলায় তদন্ত করবে NIA। এই মামলায় NIA-কে খোলা ছাড় বিজেপি সরকারের। চলতি বছরের জানুয়ারি মাসে ভিনরাজ্য ঝাড়খণ্ডে...

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে...