Friday, June 12, 2026

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমএসএমই-র জন্য বড় অঙ্কের প্যাকেজ ঘোষণা

Date:

Share post:

মোদি সরকার 2.0 দ্বিতীয় বছরের প্রথম ক্যাবিনেট বৈঠক এমএসএমই-দের জন্য বড় অঙ্কের প্যাকেজ ঘোষণা। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর পৌরহিত্যে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ মন্ত্রিসভার অনেক সদস্যই। সেখানে ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ফলে দু’লক্ষ সংস্থা লাভবান হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি, মন্ত্রিসভার বৈঠকে এমএসএমই-তে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
হকার ও ফুটপাথের ব্যবসায়ীদের ১০ হাজার টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, কৃষকদের খারিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে।

এবছর কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয়েছে

• ধান- ১ হাজার ৮৬৮ টাকা
• জোয়ার- ২ হাজার ৬২০ টাকা
• বাজরা- ২ হাজার ১৫০ টাকা

দুমাসের বেশি সময় ধরে চলা লকডাউনে দেশের অর্থনীতির বেহাল দশা। বিশেষ করে ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প ধাক্কা খেয়েছে। সেই কারণেই আনলক ফেজ-১ শুরুর প্রথমদিনেই মন্ত্রিসভার বৈঠকে সেই ক্ষেত্রেই একাধিক প্যাকেজের কথা ঘোষণা করল কেন্দ্র।

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...