Wednesday, June 24, 2026

বাড়তি সুবিধা দিতে বছরে 250 কোটির ব্যবসা করা সংস্থাকেও এবার মাঝারি শিল্পের তকমা

Date:

Share post:

আর্থিক প‍্যাকেজের সুবিধা দিতে বছরে 250 কোটি টাকার ব‍্যবসা করা সংস্থাকে মাঝারি শিল্পের তালিকাভুক্ত করল কেন্দ্রীয় সরকার। লকডাউনের ধাক্কায় বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে মাত্র দু’সপ্তাহ আগেই নরেন্দ্র মোদি সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল। তাতে ছোট-মাঝারি শিল্পের জন্য ঢালাও ঋণের বন্দোবস্ত করা হলেও তাতে কতটা সুবিধা তোলা যাবে সে বিষয়ে সংশয় ছিল। এবার তাই দ্বিতীয় দফার দ্বিতীয় বর্ষপূর্তির দিনে মন্ত্রিসভার বৈঠক ডেকে ছোট-মাঝারি শিল্পের সংজ্ঞা ফের বদল করল কেন্দ্র। সিদ্ধান্ত হয়েছে, 50 কোটি টাকা পর্যন্ত লগ্নি ও 250 কোটি টাকা পর্যন্ত ব্যবসা হলেও মাঝারি শিল্প বলে ধরা হবে। রফতানিকারী সংস্থাগুলির রফতানির পরিমাণকে এই ব্যবসার মধ্যে ধরা হবে না।

আর্থিক প্যাকেজের অঙ্গ হিসেবে হকার, ঠেলাওয়ালাদের ঋণ দিতে 5 হাজার কোটি টাকার তহবিল ঘোষণা হয়েছিল। তাতে মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে। এই প্রকল্পের নাম ‘পিএম-স্বনিধি’ বা ‘পিএম স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি’ রাখা হয়েছে। এই প্রকল্পে সেলুন, মুচি, পানের দোকান, লন্ড্রি চালানো মানুষেরাও ঋণ নিতে পারবেন। 10 হাজার টাকা পর্যন্ত ঋণ মিলবে। এক বছরের মধ্যে মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে হবে। কেন্দ্র একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘এই সিদ্ধান্তে ছোট-মাঝারি শিল্পের ভোল বদলে যাবে।’’ ছোট-মাঝারি শিল্পের সমস্যা সমাধানে ‘চ্যাম্পিয়নস’ নামে পোর্টালও চালু করেন তিনি।

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...