Tuesday, June 23, 2026

বিনামূল্যে মুসুর, মুগ ডাল দেবে রাজ্য সরকার

Date:

Share post:

রেশনে চাল, গমের সঙ্গে এবার বিনামূল্যে মিলবে ডাল । করোনার কারণে দীর্ঘদিন লকডাউন। বহু মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষের অন্নসংস্থান করার মত অবস্থাটুকুও নেই। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার বিনামূল্যে রেশনের সুবিধা চালু করেছে।

চলতি বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সকল মানুষকে আগামী ছয় মাস বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে। এরপর থেকেই রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশনে বিনামূল্যে চাল, গম দিতে শুরু করে। এবার চাল, গমের সঙ্গে ডালও পাওয়া যাবে রেশনে। কবে থেকে পাওয়া যাবে ডাল? জুন, জুলাই আগস্ট মাস থেকে ডাল পাওয়া যাবে । প্রতি পরিবারপিছু এক কেজি করে ডাল দেওয়া হবে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে পশ্চিমবঙ্গের মানুষকে।

কারা পাবেন এই সুবিধা?
পশ্চিমবঙ্গের সকল মানুষ যেমন বিনামূল্যে চাল-গমের সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে বিনামূল্যে ডালের সুবিধা সকল শ্রেণীর মানুষ পাবেন না। পিএইচএইচ এবং এসপিএইচএইচ এবং এএওয়াই কার্ড যাদের আছে তারাই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।

চলতি মাসের ১৬ থেকে ৩০ শে জুন রেশনে ডাল পাওয়া যাবে।জুলাই-আগস্ট মাসে মুগ ডাল পাওয়া যাবে। জুলাই মাসের ১৫ই জুলাই থেকে শেষদিন ও আগস্ট মাসের ১৬ই আগস্ট থেকে শেষ দিন অবধি রেশনে গেলে এই সুবিধা পাওয়া যাবে। পরিবার পিছু ১ কেজি করে দেওয়া হবে এই ডাল।

খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে, কেউ যদি মাসের দ্বিতীয়ার্ধে রেশন তুলতে চান তাহলে তারা সমগ্র সুবিধাটি পাবেন । একইসঙ্গে বলা হয়েছে যাঁদের অন্নপূর্ণা অন্ত্যোদয় প্রকল্পের কার্ড রয়েছে তারা ১৩.৫০ টাকা কেজি দরে চিনি পাবেন।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...