Friday, May 15, 2026

মুম্বইয়ে কতটা আঘাত হানতে পারে ‘নিসর্গ’?

Date:

Share post:

একদিকে করোনা ত্রাস। অন্যদিকে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ আছড়ে পড়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ মুম্বইবাসী থেকে প্রশাসনের। ঠিক কোন অবস্থায় রয়েছে এই ঘূর্ণিঝড়?

আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আপাতত ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ নিয়ে এগোচ্ছে ‘নিসর্গ’। শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে আরব সাগরের উপকূলে। ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। বাণিজ্য নগরী সহ এই ঝড়ের প্রভাব পড়বে গোয়াতেও।

হাওয়া অফিস সূত্রে খবর, উপকূলবর্তী অঞ্চলে প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। স্থলভাগে আছড়ে পড়ার আগে সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১২৫ কিলোমিটার। ৩ জুন মুম্বই সহ সংলগ্ন এলাকায় ২০৪. ৫ মিলিমিটার বৃ্ষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় আমফানের দাপট দেখে তৎপর হয়েছে প্রশাসন। অপেক্ষাকৃত নিচু অঞ্চলের মানুষদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। গাছ উপড়ে যাওয়া থেকে প্রবল জলচ্ছ্বাস ও ইলেক্ট্রিকের পোল উপড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...