Friday, May 22, 2026

কেন্দ্র এই প্রথম স্বীকার করলো লাদাখে ঢুকেছে চিনা সেনা

Date:

Share post:

পূর্ব লাদাখে ঢুকে পড়েছে চিনা সেনা। সরকারিভাবেই এ কথা স্বীকার করে নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এত দিন ভারতের তরফে বলা হচ্ছিল, দু’পক্ষের মধ্যে টহলদারির চলাকালীন হাতাহাতি হয়েছে। এই প্রথম দিল্লি স্বীকার করলো, বিষয়টা গুরুতর। রাজনাথ সিং বলেছেন, “চিন দাবি করছে, তারা নিজেদের এলাকায় রয়েছে। কিন্তু, এটা ভারতের জমি। চিনারা বিপুল সংখ্যায় ওখানে এসেছে, আমরাও সংখ্যায় কম নেই।” রাজনাথ জানিয়েছেন, “বিবাদ মেটাতে দু’পক্ষের মধ্যে সামরিক স্তরে আলোচনা চলছে। ৬ জুন উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা।”

Related articles

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...