Tuesday, March 3, 2026

বাড়ল সোনার দাম, কমল রুপো

Date:

Share post:

 

সপ্তাহে শুরু থেকেই উর্দ্ধমুখী হতে শুরু করেছিল সোনা রুপোর দাম। কিন্তু বুধবার কমল রুপোর দাম। তবে ফের কোন কিছুকে পরোয়া না করেই বাড়ছে সোনার দাম। সোনার দামের উর্দ্ধমুখীতে গৃহবন্দি দশাতেও মুখে হাসি ফুটছে ব্যবসায়ীদের। অন্যদিকে মাথায় হাত ক্রেতাদের।
করোনার প্রভাব পড়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও
যার জেরে অর্থনীতি এখন প্রবল সংকটের মুখে। আশঙ্কাজনিত অঞ্চল ছাড়া, বিভিন্ন জায়গায় কিছু ছোট ছোট দোকানপাট খুলে দিলেও, এখন বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

২২ ক্যারেট সোনার দাম
কলকাতায় মঙ্গলবার ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৬২৮০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৬২৮ টাকা। এই দামের বৃদ্ধি পেয়ে আজ হয়েছে ১০ গ্রামের দাম ৪৬২৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬২৯ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম
মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭৭৮০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৭৭৮ টাকা। আর সেই দামের পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৭৭৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৭৯ টাকা।

রূপোর দাম
মঙ্গলবার ১ গ্রামের দাম ছিল ৫০.১৬ টাকা। আজ এই দামের পতন ঘটে দাঁড়িয়েছে ৪৯.১২ টাকা। এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমল রূপোর।
পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম ৫৮৪.৫০ টাকা হয়েছে।

spot_img

Related articles

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি! আতঙ্কিত স্থানীয়রা  

ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের পুরনো বাড়ি। বাড়ি ফাঁকা থাকার দরুণ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।...

দোলের রংবাজিতে মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট

রঙিন উৎসবে (Dol Yatra) অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় পুলিশ...

শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস-গৌর পূর্ণিমার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, নবদ্বীপ এখন ‘হেরিটেজ টাউন’ 

আজ দোল। রঙের উৎসব। এটি কেবল রঙের খেলা নয়, বরং অশুভ শক্তির বিনাশ আর সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য...

সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালালো ইরানি ড্রোন! ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের

রিয়াধের মার্কিন দূতাবাসে (US embassy in Riyadh) ইরানের ড্রোন হামলা, ভাইরাল জ্বলন্ত দূতাবাসের ছবি - ভিডিও (সত্যতা যাচাই...