Thursday, May 21, 2026

করোনা আক্রান্ত মা, কাঁচের দেওয়ালের বাইরে দাঁড়িয়ে ছোঁয়ার চেষ্টা শিশুর

Date:

Share post:

করোনা সংক্রমণ কেড়ে নিয়েছে আপনজনদের স্পর্শের অনুভূতি। একই বাড়িতে থেকেও সন্তান ছুঁতে পারছে না মাকে। এমনই এক চিত্র ফুটে উঠল মুম্বইয়ে। করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন মুম্বইয়ের বাসিন্দা আলিফিয়া জাফেরি। কিন্তু তাঁর দুধের শিশু এই মারণ ভাইরাস কী তা বোঝে না। মাকে কাছে না পেয়ে, কাঁচের দেওয়ালের বাইরে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে দিতে বলে একরত্তি।

মুম্বইয়ের স্থানীয় পোর্টাল এই ছবি প্রকাশ্যে এনেছে। যেখানে দেখা যাচ্ছে, দেওয়ালের এক পারে ঘুম পারিয়ে দেওয়ার জন্য কাঁদছে মেয়ে। মেয়ের এই কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না মা। আলিফিয়া জানান, সামান্য উপসর্গ দেখা দিয়েছে তাঁর। তাই বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। কিন্তু নিজের মেয়ের থেকে একই বাড়িতে আলাদা থাকাটা খুব কষ্টকর বলে জানাচ্ছেন আলিফিয়া। আলিফিয়ার রিপোর্ট পজিটিভ হলেও তাঁর মেয়ের নেগেটিভ।

ঘুম পেলে ১৭ মাসের শিশু চলে আসে মায়ের বেডরুমে জানলার কাছে। কাঁচের উপর ছোট আঙুল রেখে বোঝাতে চায় তোমার কাছে যাব। আলিফিয়া বলেন, “মাঝরাতে মাঝেমধ্যে আমার কাছে আসবে বলে কাঁদতে থাকে। আমার মন চায় ওর সঙ্গে থাকতে কিন্তু এই মুহুর্তে সেটা কোনওভাবেই সম্ভব না।”

Related articles

কলকাতায় NIA-এর জালে পাক গুপ্তচর জাফর!

খাস কলকাতায় (Kolkata) বসে পাকিস্তানের (Pakistan) গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল NIA। ধৃতের নাম জাফর রিয়াজ, সে...

নাম বিড়ম্বনায় বিধ্বস্ত ফ্ল্যাট মালিক অভিষেক, প্রমাণসহ সমালোচকদের জবাব সায়নীর

সন্দীপ সুর : দেবস্মিত মুখোপাধ্যায় নামই মানুষের মূল পরিচয়, নাম দিয়েই তাঁকে যায় চেনা। কিন্তু সেই নামই এখন চরম...

৩১ জুলাই পর্যন্ত অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ হাই কোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ...

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...