Monday, June 15, 2026

ফের কাশ্মীরের পুলওয়ামায় গুলির লড়াই, মৃত তিন জইশ জঙ্গি

Date:

Share post:

ফের কাশ্মীরের পুলওয়ামায় গুলির লড়াই। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জঙ্গির। প্রত্যেকেই জইশ-ই- মহম্মদ গোষ্ঠীর সদস্য বলে জানা যাচ্ছে। পুলওয়ামার কঙ্গন মুরান গ্রামে জঙ্গি ঘাঁটি হয়েছে বলে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। বুধবার সকালে সেখানে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে দুই বাহিনী। কিন্তু তা না করে গুলি চালায় জঙ্গিরা। এরপর ওই দু পক্ষের সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের।

জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, গুলির লড়াইয়ে তিন জইশ জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিহতদের মধ্যে একজন পাকিস্তানের মুলতানের বাসিন্দা। আবদুল রেহমান ওরফে ফৌজি খান ২০১৭ থেকেই দক্ষিণ কাশ্মীরে বেশ তৎপরতার সঙ্গে কাজ শুরু করে। আইইডি বোমা বানানোতে সে দক্ষ ছিল বলে জানিয়েছে কাশ্মীরের পুলিশ।

করোনা আবহের মধ্যেও লাগাতার হামলা চালাচ্ছে জঙ্গিরা। মঙ্গলবার ত্রালে অপারেশনে ২ জঙ্গি নিহত হয়েছে। সব মিলিয়ে গত দু মাসে প্রায় ৪৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে জঙ্গিদের পরিচয় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করছে না পুলিশ। স্থানীয় জঙ্গি হলে বাড়ি থেকে অনেক দূরে কবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...