Friday, June 26, 2026

ঘূর্ণিঝড় নিসর্গের দাপটে বিপর্যস্ত বাণিজ্য নগরী

Date:

Share post:

ঠিক ১৫ দিন আগে ঘূর্ণিঝড়ের ছবি দেখেছিল গোটা দেশ। তাতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ সহ ওড়িশা। ফের ঘূর্ণিঝড় আছড়ে পড়ল দেশের মাটিতে। বুধবার দুপুরে আরব সাগরের আলিবাগের কাছে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় নিসর্গ।

ল্যান্ডফলের পরেই তাণ্ডব দেখাতে শুরু করে ঘূর্ণিঝড়। মুম্বই, রায়গড়-সহ মহারাষ্ট্রের উপকূলের একাধিক জেলায় প্রবল জলোচ্ছাসে দেখা যায়। ঝোড়ো হাওয়ার দাপটে অসংখ্য গাছ পড়েছে মুম্বইতে। সাবধানতার অংশ হিসাবে বুধবার সন্ধে সাতটা পর্যন্ত মুম্বইয়ে বন্ধ রয়েছে বিমান পরিষেবা। মুম্বইগামী অসংখ্য বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট পরিষেবা। বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে এনডিআরএফ এর বিশেষ দল।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...