Sunday, May 24, 2026

মোহনবাগানকর্তার আত্মীয়াকে আজও জেরা, সিনেমাকর্মী কী করছিলেন?

Date:

Share post:

জুনিয়র মৃধা হত্যারহস্যে মোহনবাগানকর্তার আত্মীয়াকে জেরা চলছেই। অভিযোগ তাঁর সঙ্গে সম্পর্ক ছিল যুবকটির।

সিবিআই সূত্রের খবর, চারদিনের জেরাতেও অসঙ্গতি কাটেনি। বুধবার বিকেলের পর আবার বৃহস্পতিবার সকালে ওই মহিলাকে জেরার জন্য ডাকা হয়েছে। বেশ কিছু প্রশ্নে তিনি যথাযথ জবাব দিতে পারছেন না বলে তদন্তকারীদের পর্যবেক্ষণ।

এদিকে এর আগের সিআইডি রিপোর্টের একটি অংশ দেখে সিবিআই চমকেছে।
দেখা যাচ্ছে এখানে আরেক তরুণের উপস্থিতি রয়েছে। সেই তরুণ এক বিখ্যাত সিনেমা সংস্থার সঙ্গে জড়িত; ঘটনাচক্রে যার অন্যতম মালিক এখন অন্য মামলায় জেলবন্দি। এই তরুণের হাত ধরে সিনেমাজগতে প্রবেশের ইচ্ছা হয়েছিল ওই নারীর। তখন জুনিয়ের সঙ্গে সম্পর্কে ভাঁটা পড়ে। এই সিনেমার সঙ্গে জড়িত তরুণের ভূমিকা কী, বা আদৌ ভূমিকা ছিল কিনা, খতিয়ে দেখছে সিবিআই। দেখা যাচ্ছে জুনিয়র হত্যার পরেই এই তরুণ অন্য দরকারে মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়েছিল। কেন তখন দরকার পড়ল, সিবিআই খতিয়ে দেখছে।

সিবিআই সূত্রে খবর, আপাতত সিআইডি তদন্তের ফাঁকের উপর দাঁড়িয়ে যে প্রশ্নগুলি আসছে; তার উত্তর খোঁজা হচ্ছে। এরপর কয়েকটি নির্দিষ্ট ধাপে এগোবেন তাঁরা। এখনও এবিষয়ে মোহনবাগানকর্তার প্রত্যক্ষ যোগাযোগের কোনো প্রমাণ মেলেনি।

Related articles

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...