Tuesday, April 21, 2026

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল হু!

Date:

Share post:

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে বিতর্ক এবং বাধানিষেধের বেড়ি অব্যাহত। কিন্তু এর ব্যবহার নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু’র প্রথমবারের ঘোষণা আমূল পাল্টে গেল বুধবারে। দিন দশেক আগে হু জানায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা বিপজ্জনক হবে। ওর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। বুধবার সেই সিদ্ধান্ত বদলে দিয়ে হু প্রধান ট্রেডর্স অ্যাডানস গেব্রিয়েসাস জানালেন, হাইড্রক্সিক্লোরোকুইন করোনার চিকিৎসায় পুরো দস্তুর ব্যবহার করা যাবে। এই ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ট্রেডর্স জানান, মূলত পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয় হয়। কিন্তু সেটা ছিল সতর্কতামুলক। কিন্তু করোনায় মৃত্যুর হার খতিয়ে দেখে আগের সিদ্ধান্ত ও চিকিৎসা পদ্ধতি বজায় রাখছি। হুর সিদ্ধান্ত কার্যত উপেক্ষা করে ভারতে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার আইসিএমআর চালিয়ে গিয়েছিল। আইসিএমআরের যুক্তি ছিল, ভারতে বহুদিন থেকেই এটির ব্যবহার চলছে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুধু খালি পেটে ওষুধটি খাওয়া যাবে না।

Related articles

ভোটবঙ্গে বাইক চালানোয় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!

ভোটমুখী বাংলায় মানুষের রুজি- রুটিতে কোপ কমিশনের (ECI)! আগামী ২৩ প্রথম দফা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল,...

ট্যাঙ্ক নামান, আমরাও দেখি: কেন্দ্রীয় বাহিনীর ‘অপব্যবহার’ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের

২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে নির্বাচন কমিশন রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই...

বেড়ানোয় কাঁচি কমিশনের, দিঘা-মন্দারমণি- তাজপুর ছাড়ার নির্দেশ পর্যটকদের!

রাজ্যে প্রথম দফা নির্বাচন (first phase of West Bengal election) শুরু হতে আর মাত্র দু'দিন বাকি। তার আগে...

প্রথম দফার ট্রাইবুনালের নিষ্পত্তি! বিকেলে তালিকা প্রকাশ করবে কমিশন

সুপ্রিম নির্দেশ মেনে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফা শুরু হওয়ার আগে মঙ্গলবার বিকেলে ট্রাইবুনালে...