Wednesday, June 24, 2026

স্পাইস জেটের পাইলটকে সর্বস্বান্ত করল বাইকার গ্যাং

Date:

Share post:

বাইকার গ্যাংয়ের পাল্লায় পড়ে সর্বস্বান্ত হলেন স্পাইস জেটের এক পাইলট। তাঁকে গান পয়েন্টে রেখে সব লুট নিয়ে গেল ডাকাতের দল। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আইআইটি দিল্লি ফ্লাইওভারের কাছে।
জানা গিয়েছে, পাইলট যুবরাজ সিং টিউয়াটিয়ার গাড়ি থামিয়ে লুট করার পর তার ওপর হামলাও চালায় বাইকার গ্যাং। এই বিষয়ে দিল্লি থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। ওই পাইলট কাজে যোগ দেওয়ার জন্য স্পাইস গেটের একটি গাড়িতে ফরিদাবাদের বাড়ি থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। রাত একটা নাগাদ বাইকার গ্যাং রাস্তা আটকে তার গাড়ি থামাতে বাধ্য করে ।
ওই গ্যাংয়ের মধ্য থেকে ২ জন গাড়ির কাচ ভেঙে পাইলটের দিকে বন্দুক তাক করে। একজন ছুরি ধরে তাঁর উরুতে। মানিব্যাগে থাকা ১০ হাজার টাকা নেওয়ার পর ছুরি দিয়ে পাইলটের উরু রক্তাক্ত করে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকার গ্যাংয়ের মূর্তিমানদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...