Monday, June 22, 2026

ভরা কোটাল ফের সুন্দরবনে ভাঙল বাঁধ, নিখোঁজ এক

Date:

Share post:

বসিরহাটের হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ ডাঁসা ও গৌরেশ্বর নদীর ফের কয়েকশো ফুট নদী বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। রূপমারী, বাঁশতলি, বাইলানি পাশাপাশি হাসনাবাদ ব্লকের ঘুনি খাঁপুকুর ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় জল ডুবেছে। পূর্ণিমার ভরা কোটাল গভীর রাতে নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁধ ভেঙে প্লাবিত বহুগ্রাম।

একেই আমফানের জল এখনও নামেনি। বহু গ্রাম প্লাবিত। তারপর আবার নতুন করে বাঁধভাঙায় আতঙ্কে তৈরি হয়েছে সুন্দরবনে। এই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, দ্রুততার সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বাদ মেরামতের কাজ চলছে। যেসব এলাকায় অস্থায়ী বাঁধ দিচ্ছিল সেচ দফতর, সেসব জায়গায় নতুন করে বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে সেচ দফতর ১৪৯ জায়গায় নদীর বাঁধ অস্থায়ীভাবে মেরামত করার কাজ চালাচ্ছিল। ভরা কোটালের জন্য ১০ থেকে ১৫ জায়গায় নদীর বাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, সেচ দফতরের কাজ করতে গিয়ে জেসিপি থেকে নদীতে পড়ে যান দুই যুবক। একজনকে উদ্ধার করলেই। আরো এক যুবক নিখোঁজ। এখনও পর্যন্ত আলিমুদ্দিন গাজি নামে এক নিখোঁজ যুবককে পাওয়া যায়নি। তাঁর খোঁজে শুক্রবার সকাল থেকে বিএসএফ ও পুলিশ সাহেব খালি নদীতে উদ্ধার কাজ শুরু করেছে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...