Saturday, June 20, 2026

কৃষ্ণাঙ্গ হত্যার জেরে বন্ধ হল মিনিয়াপোলিস পুলিশ বিভাগ

Date:

Share post:

এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে কৃষ্ণাঙ্গের মৃত্যুতে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। আমেরিকাবাসী ভুলে গিয়েছ করোনা সংক্রমণের কথা। সেখানে ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ অব্যাহত। যার জেরে বন্ধ করে দেওয়া হল মিনিয়াপোলিস পুলিশ বিভাগ।

মিনিয়াপোলিস পুলিশ বিভাগের শেতাঙ্গ অফিসার ডেরেক শভিনের হাঁটুর চাপেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। মৃত্যুর আগে জর্জের শেষ কথা ‘আমি শ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে’। এরপর দেশ জুড়ে শুরু হয় কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ।

মিনেসোটা সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট লিসা বেন্ডর জানিয়েছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। পরে ফের নতুন করে এই ডিপার্টমেন্ট তৈরি করা হবে। মানুষ ও কমিউনিটির সুরক্ষার নতুন মডেল নিয়ে আমরা ফের এই ডিপার্টমেন্ট চালু করব।”

তবে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ বন্ধ করে দেওয়ার পরেই কি থেমে যাবে প্রতিবাদ? স্বাভাবিক হবে আমেরিকা?

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...