Sunday, May 31, 2026

ফের শোপিয়ানে গুলির লড়াইয়ে নিহত ৪ জঙ্গি

Date:

Share post:

সোমবার শোপিয়ানে ফের গুলির লড়াইয়ে মৃত্যু হল আরও চার জঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন অভিযান চালায় যৌথবাহিনী। নিহতরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা জানায়নি পুলিশ। গতকাল, রবিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার রেবানে গুলির লড়াইয়ে নিহত হয়েছিল পাঁচ জঙ্গি।

এদিন শোপিয়ানের পিঞ্জোরা এলাকার একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পেয়ে এ দিন সকালে অভিযান শুরু করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে খবর, পিঞ্জোরা এলাকায় যখন তল্লাশি অভিযান চলছিল তখন ওই বাড়িটি থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি করা হয়। পাল্টা গুলি চালায় বাহিনীর সদস্যরাও। বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে চলে এই গুলির লড়াই চলে। এনকাউন্টারে চার জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল অস্ত্র।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...