Saturday, June 27, 2026

এবার উত্তরবঙ্গে ৭২ ঘণ্টাতেই মিলবে করোনা পরীক্ষার রিপোর্ট

Date:

Share post:

করোনার রিপোর্ট এবার মিলবে ৭২ ঘণ্টাতেই। সর্বোচ্চ এই সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া যাবে কেউ আক্রান্ত কি না। আর নেগেটিভ হলে তার আগেই জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে উপসর্গহীন কিংবা শারীরিকভাবে সুস্থ করোনা আক্রান্তদের আলাদাভাবে রাখা হবে। এজন্য দেখা হচ্ছে ভিন্ন হাসপাতাল। সোমবার উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক শেষে একথা জানান জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের জন্য নিযুক্ত ওএসডি ডাঃ সুশান্ত রায়, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুণ্যবলম, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সুপার ডাঃ কৌশিক সমাজদার, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। করোনার পরীক্ষা বাড়াতে আরেকটি মেডিক্যালের ভি আর ডি ল্যাবে আরেকটি আরটিপিসিআর মেশিন বসানো হবে বলে জানানো হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতিদিন এখানে ৮৫০ টি করোনার নমুনা পরীক্ষা হবে। জেলাশাসক বলেন, “আমরা কোয়ারেন্টিন সেন্টার বাড়ানোর চেষ্টা করছি। ইতিমধ্যে ৭২ টি ঠিক হয়েছে। সেখানে ভিনরাজ্য ফেরতদের রাখা হবে”। ডিভিশনাল কমিশনার বলেন, অনেক রোগী রয়েছে যাঁদের কোনো লক্ষণ নেই, তাঁদেরকে নজরদারি ও পুষ্টিকর খাবার দিলে সেরে উঠতে পারেন। এজন্য আলাদা করে হাসপাতাল খোঁজা হচ্ছে। সেই সমস্ত জায়গায় রেখে সুস্থ করে তাঁদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...