Wednesday, May 6, 2026

গত ২ সপ্তাহে এনকাউন্টারে খতম ৬ কমান্ডারসহ ২২ জঙ্গি

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে গত ২ সপ্তাহে বিভিন্ন এনকাউন্টারে খতম হয়েছে ৬ জন কমান্ডারসহ অন্তত ২২ জঙ্গি। একথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং। তিনি জানান, গত ২ দিন শোপিয়ানে ৯ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করা হয়েছে।
তিনি বলেন, গত ২ সপ্তাহে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে। এদের বিরুদ্ধে নিরীহ নাগরিকদের হত্যা, পুলিশ ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলা সহ একাধিক অভিযোগ ছিল।
অবন্তিপোরায় পুলিশ কিছু জঙ্গিকে আটক করেছিল। তারা স্থানীয় যুবকদের দলে টানার চেষ্টা চালাচ্ছিল। জঙ্গিদের হেফাজত থেকে তিন যুবককে উদ্ধার করে পুলিশ। পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
এরই মধ্যে নিরাপত্তাবাহিনীদের তৎপরতায় গত ২৮ তারিখ আইইডি হামলা এড়ানো সম্ভব হয়। জইশ-ই-মহম্মদ ও হিজবুল জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর ওপর বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু, বাহিনীর তৎপরতায় তাদের নাশকতার ছক বানচাল হয়। পুলওয়ামায় একটি গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়।

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...