Thursday, June 4, 2026

জমা পড়ল প্রস্তাবিত বাস ভাড়া, সর্বনিম্ন ১০ টাকা সর্বোচ্চ ২৫ টাকা

Date:

Share post:

নতুন বাস ভাড়ার প্রস্তাব রেগুলেটরি কমিটির কাছে দিয়ে দিল বাস মালিক সংগঠন। শুক্রবার বাস মালিক সংগঠনগুলি বৈঠকে বসে একটি তালিকা তৈরি করেছে। এই তালিকা রেগুলেটরি কমিটির কাছে দেওয়া হবে। কমিটি আবার পরিবহন দফতরের সঙ্গে বৈঠক করে অন্তিম সিদ্ধান্ত নেবে।

তালিকায় সাধারণ বাসের প্রস্তাবিত ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা এবং সর্বোচ্চ প্রস্তাবিত ভাড়া হবে ২৫ টাকা। অন্যদিকে মিনিবাসের সর্বনিম্ন প্রস্তাবিত ভাড়া হবে ১০ টাকা এবং সর্বোচ্চ প্রস্তাবিত ভাড়া হবে ২৬ টাকা। বাস মালিকদের দাবি, যেহেতু বাসে কম দূরত্বের যাত্রী বেশী, সেইহেতু প্রথম দফার বাস ভাড়া অল্প বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এক নজরে প্রস্তাবিত ভাড়া…

সাধারণ বাসের প্রস্তাবিত ভাড়া :

১. ৪ কিমি পর্যন্ত ভাড়া ছিল ৭টাকা, প্রস্তাব ১০টাকা

২. ৪-৮ কিমি পর্যন্ত ভাড়া ছিল ৯টাকা, প্রস্তাব ১৩টাকা

৩. ৮-১২ কিমি পর্যন্ত ভাড়া ছিল ৯টাকা, প্রস্তাব ১৬টাকা

৪. ১২-১৬ কিমি পর্যন্ত ভাড়া ছিল ১০টাকা, প্রস্তাব ১৯টাকা

৫. ১৬-২০ কিমি পর্যন্ত ভাড়া ছিল ১১টাকা, প্রস্তাব ২২টাকা

৬. ২০-২৪ কিমি পর্যন্ত ভাড়া ছিল ১২টাকা, প্রস্তাব ২৫টাকা

মিনিবাসের প্রস্তাবিত ভাড়া :

১. ৩ কিমি পর্যন্ত ভাড়া ছিল ৮টাকা, প্রস্তাব ১০টাকা

২. ৩-৬ কিমি পর্যন্ত ভাড়া ছিল ৯টাকা, প্রস্তাব ১৩টাকা

৩. ৬-১০ কিমি পর্যন্ত ভাড়া ছিল ১০টাকা, প্রস্তাব ১৬টাকা

৪. ১০-১৬ কিমি পর্যন্ত ভাড়া ছিল ১১টাকা, প্রস্তাব ২০টাকা

৫. ১৬-১৯ কিমি পর্যন্ত ভাড়া ছিল ১২টাকা, প্রস্তাব ২৩টাকা

৬. ১৯-২২ কিমি পর্যন্ত ভাড়া ছিল ১৩টাকা, প্রস্তাব ২৬টাকা

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...