Friday, May 15, 2026

সীমান্তে উত্তেজনার অবসান! লাদাখ থেকে পিছু হটছে চিনা সেনা

Date:

Share post:

গত একমাস ধরে পূর্ব লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি। সাঁজোয়া গাড়ি, সামরিক সরঞ্জাম নিয়ে সীমান্তে প্রস্তুত হয়েছিল চিন সেনা। মঙ্গলবার দুপুরের পর সেখান থেকে ধীরে ধীরে সরছে চিনের সেনা। সূত্রের খবর, এদিন ২০ বাহিনী সেনা পূর্ব লাদাখ সীমান্ত থেকে সরিয়েছে জিনপিং সরকার।

স্পষ্টতই, ড্রাগন বাহিনীর পিছু হটা দেখে কূটনৈতিক বিশেষজ্ঞদের মত সীমান্তের উত্তেজনা কমবে। কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ আধিকারিক বলেন, “ওঁরা আগে এসেছে তাই ওঁরাই আগে পিছিয়ে যাবে।” জানা গিয়েছে, সীমান্তে মোতায়েন করা অতিরিক্ত সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে চিন। দিল্লি এবং বেজিং , উভয় পক্ষই এই সপ্তাহে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শুরু করবে। জানা গিয়েছে, আড়াই কিলোমিটার সরে গিয়েছে চিনের সেনা। জানা গিয়েছে এই আলোচনা ব্রিগেডিয়ার, বা মেজর জেনারেল স্তরে, এমনকী প্রয়োজনে কর্নেল পর্যায়েও হতে পারে।

প্রসঙ্গত, শনিবার সীমান্ত নিয়ে দুই দেশের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। চিন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে মালদোর বর্ডার মিটিং পয়েন্টে হয় বৈঠক। চিনের সেনাবাহিনীকে পূর্বের অবস্থানে ফিরে যেতে বলে ভারত। জানা গিয়েছে, ভারত চিন সীমান্তের ৭০ বছর পূর্তি হতে চলেছে। সেই কারণেই দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক মেরামত করার কাজে সম্মত হয়েছে দুদেশ।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...