Thursday, June 4, 2026

করোনা আবহে নয়া ফিচার গুগল ম্যাপে

Date:

Share post:

করোনা সংক্রমণ থেকে বাঁচতে চলছে লকডাউন। কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। উপরন্তু বেড়েই চলেছে সংক্রমণের হার। সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন বিশেষজ্ঞরা। এই অবস্থাতেও জরুরি প্রয়োজন বা অফিসের জন্য বাড়ির বাইরে বেরোতে হচ্ছে অনেককে। পরিস্থিতির কথা মাথায় রেখে তাই গুগল আনল নতুন ফিচার। বাস, ট্রেনের মতো গণপরিবহন ও অন্যন্য জরুরি খবরের মাধ্যমে সচেতন করবে গুগল।

সম্প্রতি গুগল ম্যাপে করোনা সম্পর্কিত যাবতীয় বিধিনিষেধ সম্বলিত নতুন ফিচার চালু হয়েছে। আপডেট করলে নতুন ফিচারের পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। ট্রেন বা বাস সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে নতুন এই ফিচারে। এই ফিচারে সামাজিক দূরত্বের বিষয়টিও প্রাধান্য পেয়েছে। কোন এলাকায় কোন অঞ্চল বা কোন স্টেশনে কতটা ভিড় সেই তথ্য দেওয়া হচ্ছে এই ফিচারে। ভারত সহ নেদারল্যান্ডস, ফ্রান্স, আর্জেন্টিনা, কানাডা, মেক্সিকো, আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলিতে এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...