Friday, June 26, 2026

পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে বান্দ্রা টার্মিনালে আটকে দেওয়া হল সোনু সুদকে!

Date:

Share post:

লকডাউনে পরিযায়ীদের যে কোনও সমস্যার সমাধানে একটি টোল ফ্রি নম্বর চালু করেছেন সোনু সুদ। তিনি স্বয়ং জানিয়েছেন, এর জন্যে একটি টিম গঠন করেছেন তিনি । প্রতি মুহূর্তে তাঁরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন। অথচ এবার সেই সোনু সুদকেই বান্দ্রা টার্মিনালে ঢুকতে বাধা দিল পুলিশ। তাঁকে দেখা করতে দেওয়া হল না পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। নির্মল নগর পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর শশীকান্ত ভান্ডারের সাফাই, সোনু সুদকে স্টেশনে ঢুকতে বাধা দিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। ওইদিন স্টেশনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তিনি দেখা করতে যান । সেই সময়ে বাধা দেওয়া হয় সোনুকে। ওই পরিযায়ী শ্রমিকের সোমবার রাতে বান্দ্রা টার্মিনাস থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে উত্তর প্রদেশ রওনা হওয়ার কথা ছিল। যদিও সোনু সুদ এই বিষয়ে কোনও এফআইআর দায়ের করেননি।
প্রসঙ্গত, সোনু সুদকে নিয়েই ক্রমেই বাড়ছে রাজনৈতিক জলঘোলা। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই নাকি তিনি বিজেপি-তে যোগ দিতে চলেছেন। এই সব গুজব উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং অভিনেতাই।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...