Friday, May 15, 2026

লাদাখের বেশিরভাগ এলাকা থেকেই পারস্পরিক বোঝাপড়ায় পিছিয়ে এল ইন্দো-চিন সেনা

Date:

Share post:

বুধবার সেনা পর্যায়ের আলোচনার আগেই পূর্ব লাদাখের বেশ কিছু এলাকা থেকে নিজেদের সরিয়ে নিয়ে এল ভারত ও চিনা সেনাবাহিনী। এমনই খবর সরকারি সূত্রে। বুধবার লাদাখের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী পর্যায়ের আলোচনা হবে। সূত্রের খবর, সেই আলোচনার আগে উল্লেখযোগ্য সংখ্যায় চিনা সেনা সরানো হয়েছে। প্যাংগং সো ছাড়া, চিনা সেনাবাহিনী দুই থেকে তিন কিলোমিটার সরে গিয়েছে বলে জানিয়েছে সূত্রটি। উল্টোদিকে, শীর্ষ সূত্রের খবর, ভারতের তরফেও তাদের কিছু সংখ্যক সেনাহবাহিনী ও যানবাহন ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চলতি সপ্তাহে আলোচনায় বসতে চলেছে দুই দেশের সেনাবাহিনী। চিনের সৈনিকদের সঙ্গে আলোচনার জন্য ইতিমধ্যেই চুসুলে গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর দল।

সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, যত দ্রুত সম্ভব চিনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রস্তাবনা চায় ভারত। পূর্ব লাদাখে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি হওয়া নিয়ে গত সপ্তাহে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। উত্তেজনা কমানোর পদক্ষেপ হিসেবে ল্যাফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং টিবেট মিলিটারি মেজর জেনারেল লিউ লিন শনিবার আলোচনা করেন।

এরপর এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানায়, সুন্দর ও ইতিবাচক পরিবেশে বৈঠক হয়েছে এবং দুই পক্ষই সম্মত হয়েছে যে, দুই দেশের সম্পর্ক আরও উন্নত করতে দ্রুত প্রস্তাবনা তৈরি প্রয়োজন। অন‍্যদিকে চিনা বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখতে এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা থামাতে সম্মত হয়েছে দুই দেশ।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...