Wednesday, May 6, 2026

বদলাচ্ছে পরিবেশ, সময়ের আগেই কুলিক ভর্তি শামুকখোলে

Date:

Share post:

উত্তর দিনাজপুরের কুলিক পাখিরালয় আসতে শুরু করেছে শামুকখোল পাখি। তবে এই সময় তাদের আসার কথা নয়। এই পাখিরালয়ে এদের আসার কথা জুন মাসের শেষে অথবা জুলাইয়ের শুরুতে। পাখিরালয়ের কর্মীরা জানিয়েছেন, প্রায় তিন থেকে চার সপ্তাহ আগেই পরিযায়ী পাখিরা এখানে এসে উপস্থিত হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, লকডাউনের সময় পরিবেশে ঘটেছে বদল আর তার জেরেই এমন অবস্থা।

শামুকখোল পাখির পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আস্তানা কুলিক। এই সময় এই পাখিরালয়ে পরিযায়ী পাখিদের সংখ্যাটা চোখে পড়ার মতো। পরিবেশবিদরা আরও একটি কথা উল্লেখ করেছেন, তাঁদের মতে প্রাকবর্ষায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়াও এদের আগে চলে আসার একটি কারণ। বৃষ্টির ফলে তাদের খাবারের জোগান যেমন বাড়ছে তেমনি পরিবেশও অনেকটা ঠান্ডা হয়েছে।

পরিযায়ী পাখিদের সময়ের আগেই কুলিকে আসার কথা জিজ্ঞেস করা হয়েছিল রায়গঞ্জের ডিএফও সোমনাথ সরকারকে। তিনি বলেন, “এবার প্রায় তিন সপ্তাহ আগেই পাখি চলে এসেছে। এবছর এপ্রিল মাসে যে গরম থাকার কথা সেই গরম ছিল না। প্রাকবর্ষায় বৃষ্টি ভাল হয়েছে। পরিবেশ তুলনায় ঠান্ডা আছে। লকডাউনের ফলে পরিবেশ দূষণ অনেক কমেছে। পরিবেশে অনেকগুলো পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে পাখিরা এবছর এত আগে চলে এসেছে।”

আগে এমন ঘটনা ঘটেছে কিনা তা জিজ্ঞেস করা হয়েছিল ডিএফওকে। সেই উত্তরে তিনি বলেন, “এত আগে শামুকখোল চলে আসার কোনও রেকর্ড নেই। এক সপ্তাহ আগে আসার রেকর্ড ছিল কিন্তু এবছর তিন থেকে চার সপ্তাহ আগে পরিযায়ী পাখিরা চলে এসেছে।”

শামুকখোল চেনার সহছ উপায় উপরের আর নীচের চঞ্চুর মাঝে বেশ খানিকটা ফাঁক থাকে। এই পাখি সবচেয়ে বেশি দেখা যায় ভারতীয় উপমহাদেশে। সাধারণত এক জায়গায় যতক্ষণ খাবারের জোগান শেষ না হচ্ছে ততক্ষণ এরা সেখানে দল বেঁধে থাকে। এরা সাধারণত শীতের আগেই কুলিক ছেড়ে চলে যায়।

ডিএফও জানিয়েছেন, পাখিরা চলে এলেও এখনই পক্ষীনিবাস জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে না। লকডাউনের জন্যই পাখিরালয় বন্ধ রয়েছে। সরকারি নির্দেশিকা এলে তারপরে পাখিরালয় খোলা হবে বলে তিনি জানিয়েছেন।

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...