Wednesday, June 24, 2026

দুর্গতদের পাশে কামাল হোসেন সহ এনএমসি আউটপোস্টের অফিসাররা

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অঞ্চল। সেখানে মানুষের অবস্থা ভীষণ খারাপ। কেউ ঘর হারিয়েছেন, কেউ হারিয়েছেন আপনজন। সেখানকার বেশিরভাগ মানুষই দু’বেলা দু’মুঠো অন্নের জন্যে হাপিত্যেশ করছেন। ওই গ্রামের অবস্থা এমনই শোচনীয় যে পশু এবং মানুষকে থাকতে হচ্ছে একই জায়গায়।

এমনই এক জায়গায় ত্রাণ পৌঁছে দিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের আউটপোস্টের বেশ কিছু অফিসার এবং বিশিষ্ঠ শিক্ষাবিদ কামাল হোসেন। তাঁরা ত্রাণ পৌঁছে দিলেন গঙ্গাসাগরের কোম্পানি চর এলাকায়। প্রায় ৩০০ লোকের মধ্যে বিলি করা হয়েছে ত্রিপল, ওষুধ, চাল, ডাল, মুড়ি, চানাচুর, আলু, চিরে, হেলথ ড্রিংক্স , সাবান এবং ওয়ারেস। সেখানে এই সমস্ত খাদ্য সামগ্রী ছাড়াও দেওয়া হয়েছে ৪০০ বোতল মিনারেল ওয়াটার।

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...