Sunday, May 24, 2026

দিলীপের দাবি, গড়িয়ার মৃতদেহগুলি করোনা আক্রান্তদেরই

Date:

Share post:

গড়িয়ার শ্মশানে আনা ১৩টি মৃতদেহ নিয়ে বিতর্ক উস্কে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংসদ বললেন, মৃতদেহগুলি করোনা আক্রান্তদেরই। অমানবিকভাবে দেহগুলি নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ সৎকারে আর একটু মানবিক হওয়া গেল না! এসব কারণেই সুপ্রিম কোর্ট রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। করোনা সংক্রান্ত তথ্য লুকোচ্ছে রাজ্য সরকার। নমুনা সংগ্রহ করে ফেলে রাখা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে না। এর থেকে লজ্জার আর কি হতে পারে! রাজ্য প্রশাসন অবশ্য সাফ জানিয়েছে, এই দাবি একেবারেই ভুয়ো এবং মিথ্যা। কিছু প্রশাসনিক জটিলতার কারণেই মৃতদেহগুলি গড়িয়া শ্মশানে আনা হয়েছিল। এর সঙ্গে করোনায় মৃতদের কোনও সম্পর্ক নেই। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে।

শুক্রবার বিজেপি রাজ্য দফতরে রাজ্য সভাপতির কটাক্ষ, আমফান থেকে কোভিড, সব ব্যাপারেই আমরা সাহায্য করতে চাই। কিন্তু রাজ্য সরকার সাহায্য তো নেবেই না, ব্যর্থ হলে তা ছলে-বলে-কৌশলে ঢাকার চেষ্টা করবে। ফলে সুপ্রিমকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। এটা রাজ্যের মানুষের কাছে লজ্জার।

Related articles

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...