Sunday, May 24, 2026

স্ত্রীর শেষকৃত্যে যোগ দিতেও ত্রাতা সেই সোনু সুদ

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করে আগেই ভিলেন থেকে হিরো হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ।
কেউ সঙ্কটে পড়লে এগিয়ে এসেছেন । নামিদামী সব অভিনেতারা যখন শুধুই কিছু টাকা সাহায্য করেছেন, তখন সঙ্কটে পড়া মানুষের ত্রাতা হয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছেন সোনু সুদ। যার ফলে সাধারণ মানুষ যে কোনও অসুবিধে তাঁকে জানাতে দ্বিধা করছেন না।
এমনই একজন সম্প্রতি সোনুর সাহায্য চান তাঁর সদ্য বিপত্নীক হওয়া প্রতিবেশীকে বারাণসীতে গ্রামের বাড়ি পাঠানোর জন্য । তাঁর স্ত্রীর শেষ কাজ করার কথা শোনার পর সোনু শুধু তখনই জবাব দেননি, বাড়ি ফেরার সব ব্যবস্থাও করে দিয়েছেন।
জানা গিয়েছে, ওই ব্যক্তি টুইট করে বলেন, তাঁর প্রতিবেশী সীতারামের স্ত্রী প্রয়াত হয়েছেন । বারাণসীর বাড়িতে ফিরতে হবে শেষকৃত্যের জন্য। তাঁরা মোট তিনজন আছেন, সোনু ছাড়া আর কারও কথা তাঁদের মাথায় আসছে না। একমাত্র তিনিই এই পরিস্থিতিতে সাহায্য করতে পারেন।
সোনু তখনই জবাব দেন, আমি ওঁর জন্য দুঃখিত। কাল ওঁকে বাড়ি পাঠিয়ে দেব। শিগগিরই উনি পৌঁছে যাবেন।
এ প্রসঙ্গে কেউ কেউ রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করেছেন । কিন্তুে অভিনেতা সাফ জানিয়েছেন, আমি রাজনীতির কেউ নই। যা করেছি সবই শ্রমিকদের প্রতি ভালবাসা থেকে। আমি চাই, তাঁরা পরিবারের সঙ্গে মিলিত হোন।
সোনুর এই সাহায্য পেয়ে রীতিমতো আপ্লুত ওই পরিবারের সদস্যরা ।

Related articles

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...