Tuesday, May 12, 2026

‘চোকহোল্ড’ পদ্ধতি বন্ধের দাবি নিয়ে কী বললেন ট্রাম্প?

Date:

Share post:

আমেরিকার মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত‍্যুর পর মার্কিন পুলিশের ‘চোকহোল্ড মেথড’ পরিবর্তনের দাবি উঠেছে দেশজুড়ে। অভিযুক্তদের বাগে আনতে আমেরিকার ধৃতের ঘাড় পেঁচিয়ে ধরার পুলিশি কায়দাকেই বলে চোকহোল্ড পদ্ধতি। বিপজ্জনক এই প্রক্রিয়ায় অনেক সময় অভিযুক্তদের প্রাণসংশয়ের আশঙ্কাও থাকে। ফ্লয়েডের মৃত্যুর পর অভিযোগ উঠছে, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম‍্যমূলক মনোভাব থেকেই এই পদ্ধতি আকছার ব‍্যবহার করে মার্কিন পুলিশ। অবিলম্বে এই পুলিশি প্রথা বন্ধ করা হোক।

এই ‘চোকহোল্ড মেথড’ নিষিদ্ধ করার দাবি নিয়ে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে তিনি বলেন, যত্রতত্র চোকহোল্ড পদ্ধতি প্রয়োগ করা উচিত নয়। কিন্তু বিপজ্জনক ও ব‍্যতিক্রমী পরিস্থিতিতে তার প্রয়োজন হতেও পারে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পুলিশ কাউকে ধরতে গেলে সে যদি মারপিট করে, তাকে বাগে আনতে এটা ব‍্যবহার করা যেতে পারে। চোকহোল্ড বিশেষ পরিস্থিতিতে খুবই কার্যকর হয়। একইসঙ্গে ট্রাম্প অবশ‍্য এও বলেন, চোকহোল্ড মেথড নিষিদ্ধ করার জন্য তিনি সুপারিশ করবেন। ট্রাম্প বলেন, আমি চাই আইনরক্ষায় পুলিশ হোক সংবেদনশীল। শৃঙ্খলা বজায় রাখতে কঠোরতাও অনেকসময় সংবেদনশীলতা প্রকাশের সবচেয়ে ভাল পথ হয়ে ওঠে।

 

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...