Friday, May 15, 2026

“আপনার বিবেক পণবন্দি” দীনেশকে কটাক্ষ ধনকড়ের

Date:

Share post:

দীনেশ ত্রিবেদীর করা টুইটের জবাবে তাঁকে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের বিরোধিতা করায় তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, রাজ্যপালের পদমর্যাদার সঙ্গে আপোস করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল রাজ্যের উন্নতি ও সাফল্যের বিষয়ে একটি শব্দও ব্যয় করেন না। অথচ তাকে নীচু দেখাতে একটি সুযোগ ছাড়েন না জগদীপ ধনকড়।

এর উত্তরে জগদীপ ধনকড় নিজের টুইটার হ্যান্ডেল লেখেন, “ভাড়াটে সংস্থার কাছে কোনও পণবন্দি আপনার বিবেক দংশন যে হবে না, তা জানা কথা সবার জানা আশা করি নিজের স্বাধীনতা ফিরে পাবেন”। দীনেশ ত্রিবেদীকে ট্যাগ করার পাশাপাশি এই টুইটে মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকেও ট্যাগ করেছেন ধনকড়।

তাঁর উদ্দেশ্যে করা নীরবতার জবাব দিতে রাজ্যপাল বলেন, জরুরি অবস্থার মতো যেদিন রাজ্যপালের বক্তৃতা ব্ল্যাক আউট করা হয়েছিল বা স্পিকারকে জানিয়ে যাওয়ার পরেও যেদিন বিধানসভার দরজা বন্ধ রাখা হয়েছিল, সেদিন দীনেশ ত্রিবেদীর নীরবতা তাঁকে কষ্ট দিয়েছিল।

 

সংবিধান দিবসের অনুষ্ঠানে বক্তার তালিকায় যেদিন রাজ্যের সাংবিধানিক প্রধান ছয় নম্বরে রাখা হয়েছিল, সেদিন আপনি কোথায় ছিলেন? নিজেকে প্রশ্ন করুন”।
বারবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে এই টুইট এক নতুন বিতর্কে সূত্রপাত করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...