Sunday, May 3, 2026

পুকুর খুঁড়তেই উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি!

Date:

Share post:

পুকুর খননের কাজ চলছিল। কিছুক্ষণ খোঁড়ার পরই অবাক কর্মীরা! পুকুর থেকে বেরিয়ে এলো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। রবিবার দুপুর নাগাদ মূর্তিটি উদ্ধার হয়, হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের নারাদিঘি এলাকা থেকে। মূর্তিটির উচ্চতা প্রায় এক ফুট বলে জানা গিয়েছে।

পুকুর খননের সময় মাটির নিচ থেকে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার হল হেমতাবাদে ।
স্থানীয়রা জানিয়েছেন, একটি পুরনো পুকুর সংস্কারের জন্য খননের সময় মাটির নীচ থেকে মুর্তিটি পায় শ্রমিকরা । মুর্তিটি এক ফুট উচ্চতার । পায়ের নিচের অংশ ভাঙা । কালো পাথরে বিষ্ণু মূর্তিটিতে বিভিন্ন নিদর্শন খোদাই করা রয়েছে ।  হেমতাবাদ থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে ।

মূর্তি উদ্ধার প্রসঙ্গে জেলার ইতিহাসতত্ববিদ বৃন্দাবন ঘোষ বলেন , প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মূর্তিটি হাজার বছরের পুরনো । কালো পাথরের উপর খোদাই করে বিষ্ণুর রুপ ফুটিয়ে তোলা হয়েছে ৷

Related articles

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...

Press Freedom Day: লম্ফঝম্প সার, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ ক্রমশ খারাপ দিকে

৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেন বিশ্বের সাংবাদিক মহল। প্রত্যন্ত গ্রাম থেকে গোটা দেশ এমনকি...

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...