Thursday, February 12, 2026

অসমাপ্ত শখ রেখে ‘চাঁদের দেশে’ পাড়ি অভিনেতার

Date:

Share post:

ভিলে পার্লে শ্মশানে পৌঁছল সুশান্ত সিং রাজপুতের মরদেহ। কিছুক্ষণের মধ্যে হবে শেষকৃত্য। পরিবার, বন্ধু অনুরাগীদের বৃহৎপরিসর ছেড়ে পাড়ি দেবেন না ফেরার দেশে। মহাকাশ নিয়ে ছিল অসীম কৌতুহল। জীবনে ছিল বহু পরিকল্পনা। মাত্র ৯ মাস আগে তৈরি করেছিলেন শখের তালিকা। কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। রবিবারের সকালটা বদলে দিল জীবনের সব সমীকরণ।

সর্বভারতীয় পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিলেন পাটনার ছেলে। ফিজিকস অলিম্পিয়াড। মহাকাশ, ভিন গ্রহ, চাঁদ, সৌরজগত নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে বলে যাওয়ার ক্ষমতা রাখতেন। তরুণ অভিনেতা হারিয়ে গেলে সেই মহাকাশে। চাঁদে এক টুকরো জমিও কিনেছিলেন সুশান্ত। তিনিই ছিলেন প্রথম ভারতীয় অভিনেতা, যিনি চাঁদে জমি কিনেছিলেন। ওই অংশের নাম রেখেছিলেন ‘সি অব মাস্কভি’। ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে চাঁদের ওই অংশটি নিজের নামে কিনেছিলেন সুশান্ত। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেলিস্কোপ ছিল তাঁর সঙ্গে। যা দিয়ে দেখতেন শনির বলয়।

সঙ্গে ছিল ৫০ টি শখ। প্লেন চালানো শেখার জন্য কিনেছিলেন ফ্লাইট স্টিমুলেটর। সেই খবর নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। শখের মধ্যে ছিল বাহাতে ক্রিকেট ম্যাচ খেলা থেকে বাচ্চাদের নাসা এবং ইসরোতে পাঠানো স্বপ্ন। যে পাতায় এই স্বপ্নের কথা লিখেছিলেন, তা এখন শেয়ার করছেন অনুরাগীরা। ব্লু হোল ড্রাইভ থেকে দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়া ৷ তিরন্দাজি শেখা, ট্রেনে করে ইউরোপ ভ্রমণ করার ইচ্ছা ছিল তাঁর। বাকেট লিস্টে লেখা টার্গেট মতো একদিন গিয়েছিলেন লার্জ হাড্রন কলোইডার, সার্ন-এ ৷ ৫০-টির মধ্যে ১১টি কাজ সম্পূর্ণ করেছেন। তবে বাকিগুলি বাকিই থেকে গেল।

spot_img

Related articles

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...

ধর্মঘটের দিন রাজ্য সচল রাখতে কড়া নবান্ন, গরহাজির হলে কাটা যাবে বেতন ও কর্মদিবস

বাম সমর্থিত একাধিক শ্রমিক সংগঠনের ডাকা চব্বিশ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের মোকাবিলায় কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। আগামীকাল, বৃহস্পতিবার...