Thursday, June 4, 2026

মোহনবাগান কী নামে ফুটবলে, এখনও চূড়ান্ত নয়

Date:

Share post:

মোহনবাগান কোন্ নামে ফুটবলমাঠে টিম নামবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কোনো কোনো মহল থেকে যে প্রচার চলছে, তা ভিত্তিহীন। এটিকে এবং মোহনবাগান কাছাকাছি আসছে। কোম্পানি গঠিত হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু কোম্পানির নাম আর টিমের নাম এক নাও হতে পারে। ঠিক কী নামে টিম মাঠে নামবে, তা চূড়ান্ত হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। ক্লাব সভাপতি টুটু বোস এবং সচিব সৃঞ্জয় বোসরা সমর্থকদের আবেগ এবং বাস্তব আর্থিক পরিস্থিতির মধ্যে ভারসাম্য রেখেই সিদ্ধান্তের বৈঠকে যাবেন। সূত্রের খবর, এখন সুষ্ঠুভাবে টিম চালাতে বিপুল টাকার দরকার। ফলে এই কঠোর বাস্তবটা বুঝেই ক্লাবের স্বার্থে পা ফেলতে হচ্ছে সৃঞ্জয়দের। এদিকে ইস্টবেঙ্গল সূত্রে খবর, কোয়েসের জট কাটেনি এখনও। কোয়েস যতক্ষণ না প্লেয়িং রাইটস দিচ্ছে, ততক্ষণ ইস্টবেঙ্গলের পক্ষে ফুটবল ও ক্রিকেট টিম নামানো সম্ভব নয় বলেই কর্তৃপক্ষের আশঙ্কা। ক্লাব নতুন শেয়ারক্রেতা খুঁজলেও কোয়েসের কারণে আইনি জট তৈরি হতে পারে। কোয়েস হয়ত চাইবে শেয়ার তারা বিক্রি করে তাদের টাকা তুলে নিতে। গোটা প্রক্রিয়া অথৈ জলে।

 

Related articles

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...