Monday, April 6, 2026

‘ভারত যেন সীমান্তে অশান্তি বৃদ্ধি না করে’, হামলার পর চিনের হুমকি

Date:

Share post:

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের গুলিতে ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ানের মৃত্যুর পরেও চিন ভারতকে কার্যত হুমকি দেওয়া শুরু করেছে৷ চিনের তরফে একটু আগে বলা হয়েছে, “ভারত যেন একতরফা এমন কোনও পদক্ষেপ না করে যাতে সীমান্তে অশান্তি বৃদ্ধি পায়”৷ এই খবর রয়টার্স সূত্রের ৷

চিনের তরফে “ভারতীয় সেনার সীমান্ত অতিক্রম করা এবং চিনা সেনার উপরে আক্রমণ করার” অভিযোগ আনা হয়েছে৷ চিন বলছে,”দু’দেশের সীমান্তের LOC চিহ্নিত স্থানেই ভারত হামলা চালাচ্ছে৷”

তীব্র উত্তেজনার মধ্যে লাদাখ অঞ্চলের LOC লাইন ধরে ভারত ও চিনা সামরিক বাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সোমবার। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন,
“গালওয়ান উপত্যকায় ডি-এস্কেলেশন প্রক্রিয়া চলাকালীন, সোমবার রাতে এক রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাণহানি হয়েছে ভারতের এক অফিসার ও দুই সেনার৷ দু’পক্ষের সিনিয়র সামরিক আধিকারিকরা বর্তমানে ঘটনাস্থলে বৈঠক করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য৷”

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...