Thursday, May 14, 2026

প্রথমবার ভারতের আকাশে দেখা গেল বিরল এই পাখি!

Date:

Share post:

লকডাউনের সুফল! দুই মাসের বেশি সময় ধরে এই লকডাউনের ফলে প্রকৃতি সুস্থ হয়ে উঠেছে। ফিরে পেয়েছে হারানো সবুজ। লকডাউনের কারণে রাস্তায় মানুষের ঢল নামেনি। পাহাড়, সমুদ্র,  জঙ্গলে পর্যটকদের ভিড় নেই। এই সুযোগে সমুদ্রের পাড়ে ডিম দিতে এসেছিল কয়েক লাখ কচ্ছপ। দেশের বহু জায়গায় রাস্তায় বন্যপ্রাণীদের আনাগোনা দেখা গিয়েছে। আর এবার প্রথমবার ভারতের আকাশে দেখা দিল পবিত্র আইবিস পাখি!

ভদোদরার আকাশে দেখা মিলল পবিত্র আইবিস পাখির। আফ্রিকানরা এই পাখিকে পবিত্র বলে মনে করে। ভদোদরার আকাশে আইবিস পাখির ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সোরং দালভি নামের এক ইঞ্জিনিয়ার। ভদোদরার সান ফার্মা রোডের বাসিন্দা তিনি। পেশায় ইঞ্জিনিয়ার এই ব্যক্তি একজন পশুপ্রেমি। তাই সময় পেলেই পশুপাখির ছবি তুলতে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন। এই নেশার টানে এবার নতুন এক আবিষ্কার করে ফেললেন তিনি।

পাখি বিশারদরা জানিয়েছেন, এর আগে কখনও ভারতের আকাশে আইবিস পাখি দেখা যায়নি। সোরং জানিয়েছেন, ভদোদরার একটি জঙ্গল থেকে তিনি ওই পাখির ছবিটি প্রথমে তুলেছিলেন। নিজে দেখে পাখিটিকে চিনতে পারেননি। তারপর বন্ধুকে গিয়ে সেই ছবি দেখান। এরপর এমএস প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেই পাখির ছবি। তারা নিশ্চিত করে ছবিটি আসলে আফ্রিকান আইবিস পাখির।

পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন আইবিস পাখি বিচরণ ক্ষেত্র দক্ষিণ থেকে মধ্য আফ্রিকা। কাজাকিস্তান, তুরস্ক, ইরাক ও রাশিয়ায় কখনও কখনও দেখা মেলে এই পাখির।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...