Friday, April 24, 2026

প্রাক্তন প্রেমিকের উদ্দেশে খোলা চিঠি কৃতির, সুশান্ত নিয়ে গিয়েছেন হৃদয়ের একটি অংশ

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। প্রয়াত অভিনেতাকে শেষ বিদায় জানাতে পবন হংস শ্মশানে হাজির ছিলেন কৃতি স্যানন। প্রাক্তন প্রেমিকের উদ্দেশে খোলা চিঠি লিখলেন কৃতি।

সোশ্যাল মিডিয়ায় কৃতি লেখেন, “সুশান্ত হৃদয়ের একটি অংশ নিয়ে চলে গিয়েছেন। আর একটি অংশ রয়েছে আমার কাছে। সেখানেই আজীবন থাকবেন সুশান্ত।” ওই পোস্টে কৃতি আরও উল্লেখ করেছেন, তিনি সবসময় সুশান্তের ভাল চেয়েছেন, তাঁর খুশি চেয়ে এসেছেন। তাই ভবিষ্যতেও সুশান্তকে ভালবাসবেন। জীবনের চেয়ে মৃত্যুকেই সুশান্ত যেভাবে বেশি করে চেয়েছিলেন, সেটাই মন ভেঙে দিয়েছে বলে জানান কৃতি।

প্রসঙ্গত, পরপর দুটি সিনেমার পর কৃতি স্যাননের সঙ্গে বিচ্ছেদ হয় সুশান্ত সিং রাজপুতের। এরপর রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সুশান্ত সিং রাজপুত। চলতি বছর নভেম্বরে রিয়ার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। তবে বিচ্ছেদ হলেও প্রাক্তন প্রেমিকের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না কৃতি।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...