Monday, March 16, 2026

ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে কৃষক পরিবারের ছেলে, গর্বিত পূর্বস্থলী

Date:

Share post:

পূর্বস্থলীর প্রত্যন্ত গ্রাম থেকে ভারতীয় সেনার লেফটেন্যান্ট চেয়ারে বসলেন বাংলার ছেলে। হতদরিদ্র কৃষক পরিবারের সন্তান সুব্রত বৈষ্ণব লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছেন। বছর আঠাশের যুবককে পাঠানো হচ্ছে মিরাটের সেনা ইউনিটে।

পূর্বস্থলীর এসটিকেকে রোড লাগোয়া পারুলিয়ার কাছে বড়গাছির বাসিন্দা সুব্রত। বাবা তপনকুমার বৈষ্ণব, মা ভবানী বৈষ্ণব জানান, পারুলিয়া কুলকামিনী হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে সুব্রত। ভর্তি হন নবদ্বীপ কলেজে। কলেজে পড়তে পড়তেই সেনার সিপাই পদে পরীক্ষা। দ্বিতীয়বারের চেষ্টায় ২০১১ সালে সিপাই পদে যোগ দেন। দূর শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে ইউপিএসসি- র সেনাবিভাগের সিলেকশন বোর্ডের পরীক্ষায় বসেন। সেখানেই লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ হন।

সুব্রত জানান, “কাছের মানুষদের আশীর্বাদ, ভালোবাসায় আমি লেফটেন্যান্ট হয়েছি। দেশের হয়ে আরও কাজ করতে চাই।” তাঁর এই সাফল্যে গর্বিত তো গোটা গ্রাম। খবর পেয়ে ফুল–মিষ্টি নিয়ে সুব্রতর পরিবারের সঙ্গে দেখা করেন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও সৌমিক বাগচী। প্রিয় ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা পূর্বস্থলী উত্তরের বিধায়ক প্রদীপ সাহা।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...