Thursday, May 14, 2026

শহিদ কর্নেল সন্তোষ বাবুকে চোখের জলে শেষ বিদায় ছোট থেকে বড় সকলের

Date:

Share post:

সোমবার পূর্ব লাদাখের গালওয়ান সীমান্তে ভারত-চিন সংঘর্ষে নিহত হন ভারতের ২০ জন সেনা। তাঁবু সরানো নিয়ে বিবাদ সৃষ্টি হয় সেখানে। সূত্রের খবর, কোনওরকম অস্ত্র ব্যবহার হয়নি ওই সংঘর্ষে। চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বিহার রেজিমেন্টের কর্নেল সন্তোষ বাবু। জানা গিয়েছে, চিনা সেনাদের মারেই গুরুতর জখম হয়েছিলেন।সেই দিনই শহিদ হন তিনি।

বৃহস্পতিবার কর্নেলের কফিনবন্দি দেহ ফেরে তাঁর জন্মভূমি তেলাঙ্গনার বিদ্যানগরে। এরপর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন বহু মানুষ।

 

গার্ড অব অনারের মাধ্যমেই সেনাবাহিনী বিদায় জানায় শহিদ কর্নেল সন্তোষ বাবুকে। তাঁকে শেষবারের মত একবার ছুঁয়ে দেখার জন্য জড়ো হয়েছিলন স্থানীয় বাসিন্দারা। তাঁর শেষযাত্রায় শুধুমাত্র একটা আওয়াজই শোনা গিয়েছে, গালওয়ানে কর্নেল সন্তোষবাবুর আত্মত্যাগ বৃথা যাবে না।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...