Friday, June 19, 2026

সীমান্তে ভারতের বিধ্বংসী চিনুক হেলিকপ্টার, গালওয়ান নদীর গতিপথ পাল্টাতে বোল্ডার চিনের

Date:

Share post:

সীমান্তে উত্তেজনার আঁচ বাড়ছে। লাদাখ সীমান্তে পাঠানো হলো প্রচুর যুদ্ধবিমান। লে ও শ্রীনগরে বিমানঘাঁটি পরিদর্শন করলেন বায়ুসেনা প্রধান এস ভাদোরিয়া। আর একদিকে তৈরি রাখা হয়েছে বোফর্স কামান। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ বায়ু সেনাকে। প্রস্তুত রাখা হচ্ছে মিরাজ-২০০০ ও সুখোই-৩০কে। স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে গালওয়ান নদীর পথ পরিবর্তনের জন্য বোল্ডার ফেলা শুরু হয়েছে। পাল্টা প্রস্তুতি নিচ্ছে ভারত। আকাশে দুপুর থেকে চক্কর দিচ্ছে ফাইটার বিমান। চিনকে চাপে রাখার সবধরণের পরিকল্পনা চলছে। লক্ষণীয় ভারতীয় সেনাবাহিনীর বিধ্বংসী চিনুক হেলিকপ্টার এল সি বরাবর দেখা গিয়েছে এই হেলিকপ্টার যুদ্ধের সময় সাধারণভাবে ব্যবহার করা হয়ে থাকে। লাদাখের আকাশসীমায় বিশেষ নজরদারিতে রয়েছে পি এইট আই বিমান। অত্যাধুনিক বিমান আকাশ থেকে সমুদ্রের নীচে ডুবোজাহাজ খুঁজতে সক্ষম। ডোকলামের সময় এই বিমান ব্যবহার করা হয়েছিল।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...