Monday, May 11, 2026

রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩০৯০, মৃত্যু ৫২৯

Date:

Share post:

গত কয়েকদিনের তুলনায় সামান্য কিছু কম হলেও বাংলায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩,০৯০। এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১১ জন করোনা রোগীর। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২৯। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,২৫৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০২ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৩০৩।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...