Tuesday, March 3, 2026

তৃণমূল দুর্নীতি বরদাস্ত করবে না : কল্যাণ বন্দোপাধ্যায়

Date:

Share post:

দুর্নীতির অভিযোগে হুগলির চন্ডীতলা ২ ব্লকের গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ সিং-কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। অভিযোগ ঘূর্ণিঝড় আমফান পরবর্তী অবস্থায় অনৈতিক কাজে যুক্ত হন তিনি। শনিবার দলীয় কর্মসূচিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না ।

আমফানের তাণ্ডবে ভেঙে গিয়েছে ঘর। এদিকে প্রধানকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ, নিজের ঘনিষ্ঠদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন প্রধান। বাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি এমন বেশ কয়েকটি পরিবার ২০ হাজার টাকা পেয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভে সামিল হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরাও। সদস্যদের অভিযোগ আমফান ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘুরে দেখেন পঞ্চায়েত প্রতিনিধিরা। অভিযোগ ৬টি বুথে টাকা দেওয়া হলেও অনেকেই টাকা পাননি। এ বিষয়ে উপপ্রধান সুব্রত নস্কর মুখ খুলতে চাননি। ঘটনাস্থলে হাজির হন চন্ডীতলা থানার পুলিশ হাজির হয়।

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...