Tuesday, April 21, 2026

ফের দিলীপের মুখে বদলার কথা, সৌগতর দাবি হিংসা ছড়ানো হচ্ছে

Date:

Share post:

দাঁতনে বিজেপি কর্মী পবন জানার শেষযাত্রার মিছিল থেকে ফের দিলীপ ঘোষ বললেন, বদলা তো নিতেই হবে। একের পর এক খুন, জখন, মিথ্যা মামলা, মানুষ অভুক্ত অথচ রেশন চুরি চলছে। এর বদলা তো নিতেই হবে। পুলিশই তো এর জন্য দায়ী। যদি এই মৃত্যুর বদলা না নেওয়া হয়, তবে মানুষ আমাদের মাফ করবেন না। বদলা হবে, বদলও হবে। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বদলার কথা বলে হিংসা ছড়াচ্ছে বিজেপি। পুলিশকে আক্রমণ নিন্দাজনক। তৃণমূল এর সঙ্গে জড়িত নয়। মূল উদ্দেশ্য হিংসা ছড়ানো। প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, বিজেপির একটা লাশের দরকার ছিল। লাশ নিয়ে রাজনীতি করছে। করোনার পর থেকে জন বিছিন্ন হয়েই মরিয়া হয়ে এই কাজ করছে।

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...