Friday, May 22, 2026

চিনকে জবাব! লাদাখের এলএসিতে এবার প্রয়োজনে অস্ত্র

Date:

Share post:

লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বা এলএসি-তে অস্ত্র ব্যবহার করা যাবে না। ভারত-চিনের অতীতের এই চুক্তিকে এবার নস্যাৎ করার পথে হাঁটতে চলেছে নয়াদিল্লি। নয়াদিল্লির সাউথ ব্লক সূত্রের খবর, রবিবার বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রানাওয়াত। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, লাদাখ সীমান্তে আর অস্ত্রবিহীন অবস্থায় থাকা নয়। প্রয়োজনে চিনের দখলদারির চেষ্টা বন্ধ করতে অস্ত্র ব্যবহারও করা হবে। এ ব্যাপারে প্রাক্তন সেনা কর্তারাও বলছেন, চিনের এই বেয়াদপী বন্ধ করতে এটারই প্রয়োজন ছিল। যারা আইন মানছে না, তাদের সঙ্গে আইনি পদ্ধতি মেনে চলা অর্থহীন। সেনাবাহিনীকে। এ ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রয়োজন মতো পরিস্থিতি অনুযায়ী সেনা কর্তারা এ ব্যাপারে অন স্পট সিদ্ধান্ত নেবেন। চিনের বিরুদ্ধে নয়াদিল্লি যে যুদ্ধং দেহি মনোভাবই বজায় রাখছে, তা এই সিদ্ধান্তেই পরিষ্কার।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...