Sunday, May 24, 2026

২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে নয়া কৌশল, রাশিয়ার সংবিধান সংশোধনের পথে পুতিন

Date:

Share post:

রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে তাঁর। এই জল্পনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে দেশের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সংসদ সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন করে সে ক্ষেত্রে তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট দেশের সংবিধান সংশোধনের খসড়া স্বাক্ষর করেছেন। আদালত এই খসড়ার অনুমোদন করলে ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। একই সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত প্রতিদ্বন্ধিতা করার সুযোগের পথ প্রশস্ত হলো। অর্থাৎ ২০৩০ সালে নির্বাচনে জিতলে ২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবেন তিনি।

রাশিয়ার সংবিধান অনুযায়ী, এক ব্যক্তি টানা তিনবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন না। ভ্লাদিমির পুতিন ২০০০ সাল থেকে দুই মেয়াদে চার বছর করে মোট আট বছর রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এরপর দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট প্রার্থী করে নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ২০১২ সালে তাঁর মেয়াদ শেষ হলে ফের দায়িত্ব নেন পুতিন। রাজনীতিবিদদের মতে, ২০৩৬ পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকার জন্যই সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছেন পুতিন।

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...