Sunday, June 14, 2026

জুম অ্যাপে ক্লাস চলাকালীন হ্যাকারের কবলে কলকাতার স্কুলছাত্রী

Date:

Share post:

জুম অ্যাপে বিপদ বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রক আগেই সতর্ক করেছে। কিন্তু তা সত্ত্বেও যারা ব্যবহার করছেন তাদের ফের সতর্ক করে দিয়ে গেল কলকাতার একটি ঘটনা। কলকাতার একটি পরিচিত স্কুলের অনলাইন ক্লাস চলছিল জুম অ্যাপে। সেখানেই এক ছাত্রীর ল্যাপটপে ঢুকে পড়ে অচেনা আইডি, সরাসরি হ্যাকিং।

ক্লাস সিক্সের ছাত্রীটি এক অভিনেতার মেয়ে। তিনি এই ঘটনায় শঙ্কিত। স্কুলের নজরে আনা হয়েছে বিষয়টি। গত এপ্রিল মাস থেকেই স্বরাষ্ট্রমন্ত্রক জুম অ্যাপ নিয়ে সন্দেহ প্রকাশ করে চলেছে। তারপরেও কেন কলকাতার এই পরিচিত স্কুলটি জুম ব্যবহার করছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। লালবাজারের গোয়েন্দা বিভাগও বিষয়টি নজরে রেখেছে, এবং খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখছে। চিহ্নিত করা হয়েছে কয়েকজন সন্দেহভাজনকে। মিলেছে আইপি অ্যাড্রেসও। স্কুলের অসাবধানতায় ক্ষুদ্র পুলিশ।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...