Saturday, May 16, 2026

বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বাম- কংগ্রেস প্রথম বৈঠক বুধবার

Date:

Share post:

দীর্ঘসময় হাতে নিয়েই সলতে পাকানোর কাজে নেমে পড়ছে রাজ্যের বাম ও কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামীকাল, বুধবার কংগ্রেস ও বামফ্রন্টের প্রথম বৈঠক হতে চলেছে।

এই বৈঠকের দিন ঠিক করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ দু’তরফের অন্দরের খবর, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বৈঠক৷ বৈঠকে একগুচ্ছ যৌথ কর্মসূচি গ্রহণ করা হতে পারে৷ কোন কোন ইস্যুতে জেলা ও ব্লক স্তর পর্যন্ত যৌথ আন্দোলন নিয়ে যাওয়া হবে, তাও ঠিক করা হবে।

এছাড়া ফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লকের প্রস্তাব অনুসারে বাম ও কংগ্রেস জোটকে কোনও ‘মঞ্চ’র আকার দেওয়া কি’না এবং সেই মঞ্চের নামকরণ নিয়েও এদিন আলোচনা হবে। ওদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চাইছেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভাগাভাগি আগেই হয়ে যাক৷ কিছু আসনে বিশিষ্ট ব্যক্তিদের প্রার্থী করা যায় কি না, তা নিয়েও আলোচনা চায় কংগ্রেস ৷
এই কাজ সেরে রাখলে নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জটিলতা এড়ানো যাবে৷ এই বিষয়ে সিপিএম কী ভাবছে, তা স্পষ্ট হয়নি। গত শুক্রবার, ১৯ জুন এই বৈঠক হওয়ার কথা থাকলেও জোটকে মঞ্চের চেহারা দেওয়া নিয়ে বামফ্রন্টের অন্দরের বিরোধের জেরে ওই বৈঠক হতে পারেনি।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...