Monday, April 6, 2026

সরকারি হোক বা বেসরকারি, করোনা রোগীকে ফেরালেই কড়া ব্যবস্থা হাসপাতালের বিরুদ্ধে

Date:

Share post:

করোনা এখন গোটা বিশ্বের কাছে ত্রাস। কোভিড-১৯ মহামারি-অতিমারি। যার বাইরে নয় পশ্চিমবঙ্গও। গোটা বিশ্ব বা দেশের মতোই এ রাজ্যেও রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল করোনা রোগীকে ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ। এবার তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, করোনা সংক্রান্ত কোনও রোগীকে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতাল ফেরাতে পারবে না। ভর্তি নেওয়া হবে না বা চিকিৎসা করা হবে না এমন কথা বলতে পারবে না। অর্থাৎ ফিরিয়ে দিতে পারবে না রাজ্যের কোনও হাসপাতাল।

স্বাস্থ্য ভবন বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করেছে, সরকারি কোনও হাসপাতাল রোগী ফিরিয়ে দিলে সেখানকার সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান থেকে শুরু করে যাঁরা সেদিন দায়িত্বে থাকবেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সার্ভিস রুল অনুযায়ী আরও কড়া পদক্ষেপ করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে, কোনও বেসরকারি হাসপাতাল রোগীকে ভর্তি নিতে অস্বীকার করলে বা ফিরিয়ে দিলে সেই হাসপাতালের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ২০১৭ সালের আইন অনুযায়ী সেই হাসপাতালের লাইসেন্স বাতিল পর্যন্ত করে দেওয়া হতে পারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...