Sunday, June 14, 2026

ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত রাজপুত

Date:

Share post:

‘No foul play’, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত৷ অভিনেতার মরদেহের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেয়েছে মুম্বই পুলিশ৷ এই রিপোর্টে বলা হয়েছে, খুন বা অস্বাভাবিক মৃত্যু নয়, অভিনেতা আত্মহত্যাই করেছেন৷ পাঁচ জন চিকিৎসকের সই আছে এই রিপোর্টে৷

ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে :

◾সুশান্ত সিং রাজপুত গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার ফলে তাঁর শ্বাস বন্ধ (choked) হয়েছিল।

◾মৃত্যুর কারণ হিসাবে গলায় ফাঁস বা অ্যাসফিক্সিয়া (Asphyxia) উল্লেখ করা হয়েছে।

◾মুম্বই পুলিশের হাতে আসা চূড়ান্ত ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, কোনও ধস্তাধস্তির চিহ্ন বা বাহ্যিক আঘাত অভিনেতার শরীরে পাওয়া যায়নি৷

◾গলায় কোনও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি।

◾অভিনেতার নখে কোনও দ্বিতীয় ব্যক্তির ডিএনএ (চুল বা রক্ত) নেই।

◾এই ময়না তদন্তের রিপোর্টে পাঁচজন চিকিৎসক-সহ সুশান্ত রাজপুতের ঘনিষ্ঠ একজনের সই আছে।

◾বান্দ্রা থানা জানিয়েছে, আবাসনের সব CCTV ঘটনার দিন চালু ছিলো৷

◾ঘটনার সময় অভিনেতার পোষ্য অন্য ঘরে ছিল। সে এখনও জীবিত।

◾একমাত্র প্রত্যক্ষদর্শী পরিচারক ছাড়া তৃতীয় কোনও মানুষ সে সময় সুশান্তের ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না।

◾এই মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের বয়ান নথিভুক্ত হয়েছে। এদের মধ্যেই আছেন, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর বাবা ও বোন, সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু, পরিচারক এবং একাধিক কর্মচারী৷

◾মুম্বই পুলিশ জানিয়েছে, অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলে দায়ের হওয়া অস্বাভাবিক মৃত্যুর মামলা প্রত্যাহার করে নেওয়া হবে৷

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতকে গত ১৪ জুন তাঁর মুম্বই বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃতদেহ ওই দিনেই ময়নাতদন্তের জন্য মুম্বইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়েছিলো৷

Related articles

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...