Sunday, June 14, 2026

করোনা আবহে নিদারুণ অর্থকষ্টে সচিনের ডবল!

Date:

Share post:

বলবীর চাঁদকে চিনতে পারছেন? হুবহু সচিনের মতো দেখতে বলবীরের করোনা পরিস্থিতিতে দু বেলা খাবার জুটছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলবীর জানিয়েছেন, তিনি যে দোকানে কাজ করেন সেই দোকানের মালিক ব্যাবসায় ক্ষতি হওয়ায় অনেক কর্মীর সঙ্গে তাকেও ছাড়িয়ে দিয়েছেন।
এরপরই ৫০ বছরের বলবীর ১০ জুন পাঞ্জাবের সহলোন গ্রামে যান। সেখানে বলবীর সহ তার পরিবারের সদস্যদের করোনা পজিটিভ ধরা পরে।চলতি সপ্তাহে আইসোলেশন থেকে বেরোনোর অনুমতি পেয়েছেন। কিন্তু কিভাবে দুবেলা পরিবারের অন্ন সংস্থান হবে তা নিয়ে রীতিমতো দিশেহারা তিনি।
১৯৯৯ সালে সুনীল গাভাসকার কমেন্ট্রি বক্সে শচীনের মতো দেখতে বলবীর কে আমন্ত্রণ জানিয়েছিলেন । তখনই তিনি দেশজুড়ে বিখ্যাত হয়ে যান। সচিনের সঙ্গে সাক্ষাতের জন্য যখন তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়, তখন সঙ্গে ছিল ছটি ছবি। এ প্রসঙ্গে বলবীরের স্মৃতিচারণা, সেই ছটি ছবিতে অটোগ্রাফের সচিনকে অনুরোধ করি। যখন আমি সচিনকে বলি এগুলো আমার ছবি আপনার নয়। তা শুনে চমকে যান কিংবদন্তী ক্রিকেটার।
এমনকি সচিনের সঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনেও দেখা গিয়েছে বলবীরকে।
সচিনের মতো দেখতে বলে বলিউডের সিনেমাতেও দেখা যায় বলবীরকে। অনেকক্ষেত্রেই বিভিন্ন অনুষ্ঠানে বলবীরকে আমন্ত্রণ জানিয়ে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন উদ্যোক্তারা। সচিনের সঙ্গে মিল থাকায় অনেক সম্মান পেলেও তিনি কিন্তু কোনওদিনই টাকা পয়সা পাননি। তাই এই করোনা আবহে নিদারুণ অর্থকষ্ট তাঁর নিত্যসঙ্গী ।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...