Friday, May 15, 2026

সিপিএম বিধায়কের দেহরক্ষী ভিড়ের দিকে রিভলবার তাক করে এগোচ্ছেন! তুঙ্গে বিতর্ক

Date:

Share post:

বন্দুক তাক করে তেড়ে যাচ্ছেন সিপিএম বিধায়কের দেহরক্ষী। আর সেটাও কিনা ভুল করে! ঘটনাকে কেন্দ্র করে উত্তর দমদমের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টচার্য বিতর্কের কেন্দ্রে।

কী হয়েছিল বৃহস্পতিবার আমডাঙায়? আমফান দুর্নীতি নিয়ে বাম-কংগ্রেসের যৌথ ডেপুটেশন ছিল এদিন আমডাঙা থানায়। থানার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তন্ময়। হঠাৎ সামনের কিছু মানুষ তন্ময়বাবুর দিকে উত্তেজিত হয়ে এগোতে থাকেন। গাড়িতে কাচ তুলে বসে থাকা তন্ময়বাবুর নিরাপত্তারক্ষীর ধারণা হয়, লোকজন তন্ময়বাবুর দিকে তেড়ে আসছেন। তিনি গাড়ি থেকে বেরিয়ে প্রথমে তাদের দিকে তেড়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যে কোমর থেকে পিস্তল নামিয়ে উত্তেজিত জনতার দিকে তেড়ে যান। সমস্যা বাড়ে। কিছুটা বিস্মিত হয়ে তন্ময়বাবু তাঁর নিরাপত্তারক্ষীকে সামলাতে নামেন। শেষে অপারগ হয়ে নিরাপত্তারক্ষীকে মারতেও দেখা যায়। কিন্তু কেন এই ভ্রান্তি? গাড়িতে কাচ তুলে সিপিএম বিধায়কের নিরাপত্তারক্ষী বসেছিলেন। ফলে বাইরে কী ঘটছে শুনতে পাননি। ফলে তন্ময়ের দিকে লোকজনকে এগোতে দেখে মনে হয়েছিল আক্রান্ত হতে চলেছেন! তন্ময় ভট্টচার্যকে ফোনে না পাওয়ায় এই বিতর্ক আরও বেড়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...